উপকরণ
- ২ কাপ জমানো কলার স্লাইস
- ১ বক্স জমানো স্ট্রবেরি
- ২ টেবিল-চামচ ওটমিল
- ২টি ব্রাজিল বাদাম
- স্বাদমতো বরফ
- স্বাদমতো চিনি
- ১/৩ কাপ পানি
ধাপসমূহ
ধাপ 1: সময় থাকলে ওটস ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন, এতে আরও নরম হবে
ধাপ 2: ব্লেন্ডারে জমানো কলা, জমানো স্ট্রবেরি, ওটস, বাদাম, বরফ, চিনি ও পানি দিন
ধাপ 3: মিশ্রণটি খুব ক্রিমি না হওয়া পর্যন্ত ভালো করে ব্লেন্ড করুন
ভিগান টিপস
1: যেকোনো কলা ব্যবহার করতে পারেন (সবরি, চাঁপা, কাঁঠালি ইত্যাদি)
2: বরফ স্মুদিকে আরও ক্রিমি করতে সাহায্য করে
3: ঐচ্ছিক: সাজানোর জন্য গ্লাসের পাশে স্ট্রবেরি জ্যাম বা ভিগান চকোলেট লাগিয়ে দিতে পারেন
4: ওটসে গ্লুটেন থাকে না, তবে সিলিয়াক রোগীদের জন্য এটি সুপারিশ করা হয় না, কারণ সাধারণত গমের সঙ্গে একই জমিতে চাষ হয়


